পথচারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বনানীতে বিমানবন্দর সড়কে গতকাল বৃহস্পতিবার বিকেলে গাড়ির ধাক্কায় মৃত্যুঞ্জয় আচার্য (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ওই সময় সড়ক পারাপার হচ্ছিলেন। নিহত মৃত্যুঞ্জয় মাসুদ অ্যাপারেলস নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক (ভিজ্যুয়াল) ছিলেন। বনানী থানার অপারেশন কর্মকর্তা আবু বকর মিয়া বলেন, গতকাল বিকেল পৌনে চারটার দিকে বনানী ১১ নম্বর সড়কের মাথায় বিমানবন্দর সড়ক পার হচ্ছিলেন মৃত্যুঞ্জয়।