পথচারী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরা শহরের ভায়না মোড় এলাকায় গতকাল রোববার ইটবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে বিল্লাল হোসেন (৩৪) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি মাগুরা সদর উপজেলার বলেশ্বরপুর গ্রামের বশীর উল্লাহর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে বিল্লাল ভায়না মোড় এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশ ট্রাকটি আটক করে। তবে চালক পালিয়ে যান।