পথচারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের চান্দগাঁও কাজীরহাট এলাকায় টেম্পোর ধাক্কায় সন্তোষ দে (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। গতকাল সোমবার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সন্তোষ বোয়ালখালী উপজেলার বিদগ্রামের দুলাল দের ছেলে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ জানান, কাজীরহাট জালালী ফিলিং স্টেশনের সামনে রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী একটি টেম্পোর ধাক্কায় গুরুতর আহত হন সন্তোষ। পথচারীরা তাঁকে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।