পথচারী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় গতকাল রোববার দুপুরে ট্রাকের নিচে চাপা পড়ে মোহনমালা (৪০) এক মহিলা নিহত হয়েছেন। তাঁর বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল দুপুরে মোহনমালা মহাসড়কের গজারিয়ার ভবেরচর বাসস্ট্যান্ডে সড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে কুমিল্লাগামী একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। গজারিয়া পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় ট্রাকচালক রেজাউল ইসলাম (৪০) ও তাঁর সহকারী কবির হোসেনকে (২৮) আটক করা হয়েছে। পুলিশ ট্রাকটি জব্দ করেছে।