পথচারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা সদর উপজেলার কাশিনাথপুর এলাকায় মাগুরা-যশোর সড়কে গতকাল রোববার ভোরে বাসের নিচে চাপা পড়ে অজ্ঞাতপরিচয়ের (৪৫) এক ব্যক্তি মারা গেছেন। পুলিশ সূত্রে জানা যায়, ওই ব্যক্তির লাশ ভোরে সড়কে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের পর মাগুরা পৌর গোরস্থানে দাফন করে। মাগুরা সদর থানার এএসআই শ্রীবাস বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।