পথচারী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের চকবাজারে গতকাল বুধবার বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। নিহত নুরুল আমিন (৫০) চট্টগ্রামের বাঁশখালীর জলদি এলাকার বাসিন্দা। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) পঙ্কজ বড়ুয়া জানান, সকাল ছয়টার দিকে নুরুল আমিনকে একটি বাস ধাক্কা দেয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।