পথচারী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের জুড়ী উপজেলার মানিকসিংহ বাজার এলাকায় গত বৃহস্পতিবার মোটরসাইকেলের ধাক্কায় ছইদ আলী (৬৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের হামিদপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, ছইদ মানিকসিংহ বাজার থেকে রাত সাড়ে আটটার দিকে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় মোটরসাইকেলের চালক কুলাউড়া উপজেলার ইসমাইল হোসেনও (৩০) আহত হন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।