প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের শুলকবহর এলাকায় ট্রাকের ধাক্কায় আজম আলী (৬০) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জহির হোসেন প্রথম আলোকে জানান, গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শুলকবহর এলাকায় একটি ট্রাক পথচারী আজম আলীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।