পথচারীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোর-বগুড়া মহাসড়কের চয়েন মোড় এলাকায় গতকাল সড়কের পাশের গাছের ডাল পড়ে এক পথচারী নিহত হয়েছেন। নিহত আবদুল আজিজ (৬৮) কাটাপুকুরিয়া মহল্লার বাসিন্দা। প্রত্যক্ষদর্শী ও সিংড়া থানা-পুলিশ জানায়, দুপুরে চয়েন মোড়ে ময়েন উদ্দিনের ইজারা নেওয়া সামাজিক বনায়নের গাছ এলোপাতাড়িভাবে কাটা হচ্ছিল। এ সময় জিয়াপাড়া থেকে রিকশাভ্যানযোগে আবদুল আজিজ বাজারে আসছিলেন। পথে একটি গাছের ডাল ওই ভ্যানের ওপর পড়ে। এতে ভ্যানটি উল্টে গিয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ বিষয়ে গাছের মালিক ময়েন উদ্দিন বলেন, তিনি গাছগুলো শেরকোল এলাকার ফুলচান ও আবদুল করিম নামের দুই ব্যক্তির কাছে উপ-ইজারা দিয়েছেন। আর গাছগুলো তাঁরা কাটছিলেন। অসাবধানতার ফলে এ ঘটনা ঘটে। থানার এসআই সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।