পথনাট্যোৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘নাটক আমাদের, আমরা মানুষের’ স্লোগান নিয়ে সুনামগঞ্জে তিন দিনব্যাপী পথনাট্যোৎসব শুরু হয়েছে। শহরের পৌর চত্বরের মুক্তমঞ্চে এই উৎসবের আয়োজন করেছে সুনামগঞ্জের নাট্যসংগঠন সুনামগঞ্জ প্রসেনিয়াম। সংগঠনের যুগপূর্তি উপলক্ষে এই উৎসবের আয়োজন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সুনামগঞ্জ মুক্তিযুদ্ধ চর্চা ও গবেষণা কেন্দ্রের আহ্বায়ক বজলুল মজিদ চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আ ত ম সালেহ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শামছুল আবেদীন প্রমুখ।