পথনাট্যোৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মূল্যবোধের অবক্ষয় রুখব, মানবিক সমাজ গড়ব’ স্লোগান নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহীদ মিনারে গত বুধবার সন্ধ্যায় শুরু হয়েছে তিন দিনব্যাপী সিলেট অঞ্চলের জাতীয় পথনাট্যোৎসব। এই উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ পথনাটক পরিষদের সহসভাপতি মিজানুর রহমান। আটটি নাট্যদল এ উৎসবে অংশ নিচ্ছে। তৃণমূল পর্যায়ে নাট্যচর্চাকে আরও উৎসাহিত করতে সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এ আয়োজন করেছে।