পথনাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংস্কৃতিক সংগঠন ‘মৃত্তিকায় মহাকাল’-এর ষষ্ঠ বছর পূর্তি উপলক্ষে সিলেটে গত শুক্রবার পথনাট্যোৎসবের আয়োজন করা হয়। সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোট ছয়টি পথনাটক মঞ্চস্থ হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন আয়োজক সংগঠন ‘মৃত্তিকায় মহাকাল’-এর মুখ্য নির্বাহী সৈয়দ সাইমুম আনজুম। সন্ধ্যায় ‘মৃত্তিকায় মহাকাল’-এর ‘কালবৈশাখীর পালা’ নামের নাটকটি দিয়ে পথনাট্যোৎসব শুরু হয়। এরপর সাংস্কৃতিক সংগঠন ‘নগরনাট’, ‘কথাকলি’, ‘নাট্যালোক’, ‘নাট্যমঞ্চ’ ও ‘থিয়েটার বাংলা’ নাটক পরিবেশন করে।