পথশিশুদের ঈদের কাপড় বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ষোলশহর তুলাতলী বস্তিতে গতকাল শুক্রবার সকালে পথশিশুদের নতুন জামাকাপড় দিয়েছেন একদল তরুণ। তাঁরা ছোট শিশুদের হাতে রাঙিয়ে দিয়েছেন মেহেদি।

‘অ্যাডভেঞ্চার ক্লাব অব চিটাগং’ ও ‘ইয়ুথ ফর চেঞ্জ’ নামের সংগঠনের সদস্য এসব তরুণ-তরুণী এভাবেই ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন এসব হতদরিদ্র শিশুর সঙ্গে। অ্যাডভেঞ্চার ক্লাব অব চিটাগং মূলত ভ্রমণ ও সাইকেলিংপ্রেমী তরুণদের সংগঠন। তাঁরা ইয়ুথ ফর চেঞ্জ নামের একটি সংগঠনের মাধ্যমে সামাজিক কাজে যুক্ত। সম্প্রতি তাঁরা ফেসবুকের মাধ্যমে ‘ক্রিয়েটিং হ্যাপি স্ট্রিট’ নামে একটি ইভেন্ট খোলেন। এর মূল উদ্দেশ্য গরিব শিশুদের ঈদের কাপড় দেওয়া এবং তাদের হাতে মেহেদি রাঙানো।

গতকাল সকালে তাঁরা তুলাতলী বস্তির প্রায় দেড় শ শিশুর হাতে তুলে দেন ঈদের নতুন পোশাক। পাশাপাশি মেহেদি দিয়ে রাঙিয়ে দেন তাদের হাত।

এ প্রসঙ্গে অ্যাডভেঞ্চার ক্লাব অব চিটাগংয়ের মোহাম্মদ জাফর বেগ প্রথম আলোকে বলেন, ‘আমরা সমাজের এসব অবহেলিত শিশুর সঙ্গে ঈদের আনন্দটুকু ভাগাভাগি করে নিতে এবং তাদের সত্যিকার অর্থে উৎসবে শরিক করতে এই উদ্যোগ নিয়েছি।’