পথশিশুদের কম্বল প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে ‘এক শ মুখের হাসি’ স্লোগানে অসহায় পথশিশুদের মধ্যে খাবার ও কম্বল বিতরণ করেছে সম্মিলিত যুবসমাজ। গতকাল শনিবার দুপুরে শহরের একটি রেস্তোরাঁয় পথশিশুদের খাবারের আয়োজন করা হয়। খাওয়া শেষে তাদের প্রত্যেকের হাতে একটি করে কম্বল তুলে দেওয়া হয়। এ সময় বিতরণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন নুর নবী, ওসমান গনি, মঞ্জিলা আক্তার, রইসুল ইসলাম প্রমুখ।