পথশিশুদের জাকাত দিল এক্সিম ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ব্যাংকিং কার্যক্রমে সম্পৃক্ত পথশিশুদের জাকাত দিয়েছে এক্সিম ব্যাংক। গুলশানের ইমানুয়েলস ব্যাংকুয়েট হলে গত সোমবার ওই জাকাত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও সাংসদ আবদুল মান্নান, পরিচালনা পর্ষদের সদস্য এ কে এম নুরুল ফজল বুলবুল, মেজর (অব.) খন্দকার নুরুল আফসার, মো. শহিদুল্লাহ, মো. ওমর ফারুক ভূঁইয়া, মো. নুরুল আমিন ফারুক, স্বতন্ত্র পরিচালক মো. সিকান্দার খান, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান এবং এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. হায়দার আলী মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি।