পথশিশুদের নিয়ে এথিকস ক্লাবের ইফতার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পথশিশুদের ইফতার করিয়েছে এথিকস ক্লাব অব বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি এথিকস ক্লাব অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি এম ই চৌধুরী শামীম বলেন, ‘পথশিশুরা আমাদের সন্তানের মতোই। তাই আমাদের এই আয়োজন। সমাজে বৈষম্য দূর করতে এ ধরনের আয়োজন আমরা অব্যাহত রাখব।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক মো. আজিজুর রহমান, মো. লুৎফর রহমান, মো. জাহাঙ্গীর আলম, চলচ্চিত্র নির্মাতা জানেসুর রহমান এবং ক্লাবের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. জামসেদুর রহমান।