পথশিশুদের পাশে বন্ধুসভার সদস্যরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রোববার পথশিশুদের দুপুরের খাবারের ব্যবস্থা ও তাদের কাজ করে দিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সদস্যরা। ভোর ছয়টার দিকে রাজধানীর গুলিস্তান এলাকার প্রায় ৩০ জন পথশিশুর পত্রিকা বিক্রি করে দেন বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সদস্যরা। পরে ওই পথশিশুদের নিয়ে তাঁরা বিশ্ববিদ্যালয়ের ক্যানটিনে দুপুরের খাবার খান।