পথশিশুদের পাশে 'পাঠশালা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ায় ‘পাঠশালা’র পক্ষ থেকে ৫০টি পথশিশুর মধ্যে খাবার ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। ছবি: সংগৃহীত
বগুড়ায় ‘পাঠশালা’র পক্ষ থেকে ৫০টি পথশিশুর মধ্যে খাবার ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। ছবি: সংগৃহীত

বগুড়ায় পথশিশুদের মাঝে খাবার ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাঠশালা’। পাঠশালার পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি (১৯ জুলাই) পাঠশালা বগুড়া শাখার উদ্যোগে বগুড়া জেলার সাতমাথায় ৫০টি পথশিশুর মধ্যে খাবার ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

খাবার ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে পাঠশালা বগুড়া জোনের অন্যতম সদস্য রাব্বি হাসান শুভ এবং মাসুদ। অনুষ্ঠান আয়োজনে বিশেষভাবে সাহায্য করেন বগুড়া কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য তন্ময় হাসান ও আরিফ।

রাব্বি হাসান শুভ বলেন, পাঠশালার সঙ্গে যুক্ত হয়ে আমরা আনন্দিত। পাঠশালার মহৎ লক্ষ্য ও উদ্দেশ্যগুলোকে সফল করার জন্য আমরা চেষ্টা করে যাব। আমাদের কাজের মাধ্যমে বগুড়া জোনকে পাঠশালার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তৈরিতে সর্বোচ্চ চেষ্টা করে যাব।

এ সম্পর্কে পাঠশালার প্রতিষ্ঠাতা এবাদুল ইসলাম বলেন, ‘সারা দেশের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার জন্য আমরা যে লক্ষ্য নির্ধারণ করেছি, পাঠশালা বগুড়া শাখার যাত্রা শুরুর মাধ্যমে তা আরও এক ধাপ প্রসারিত হলো। আমি বিশ্বাস করি তরুণেরা চাইলেই অনেক কিছু পরিবর্তন করতে পারে। বগুড়া শাখার দক্ষ নেতৃত্বের মাধ্যমে তারা পাঠশালাকে আরও অনেক দূর নিয়ে যেতে পারবে বলে আমি আশা করি।’