পথশিশুদের মধ্যে দিনাজপুর বন্ধুসভার শিক্ষা উপকরণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা দিবস উপলক্ষে প্রথম আলো দিনাজপুর বন্ধুসভার উদ্যোগে সুবিধাবঞ্চিত পথশিশু শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
বন্ধুসভার সদস্য দিনাজপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা আক্তার বলেন, দিনাজপুর বড় ময়দানসংলগ্ন শিশুপার্কে ৪০ জন সুবিধাবঞ্চিত শিশুর মাঝে একটি খাতা ও একটি করে কলম বিতরণ করা হয়।
প্রথম আলো দিনাজপুর বন্ধুসভার সভাপতি মুস্তাফিজুর রহমান, সহসভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন, সম্পাদকমণ্ডলীর সদস্য জাকিয়া সুলতানা, মারিয়াম আকতার, বিউটি রানী, শরিফুল ইসলামসহ বন্ধুরা এ সময় উপস্থিত ছিলেন।