পথশিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পথশিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট সদস্যরা। রাজধানীর আগারগাঁও, তালতলা, রায়েরবাজার ও কারওয়ান বাজার এলাকার পথশিশুদের মাঝে ২৫০টি শীতবস্ত্র বিতরণ করা হয়। গত শুক্রবার রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ পরিচালনা করেন রোভার স্কাউটের বিশ্ববিদ্যালয় শাখার সম্পাদক অধ্যাপক রুহুল আমীন। এ সময় তিন সিনিয়র রোভারমেটসহ অন্যান্য স্কাউট সদস্যও উপস্থিত ছিলেন।