প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুরে দুই শতাধিক সুবিধাবঞ্চিত ও পথশিশুর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে মিরপুরে ‘বিজয়ের পথযাত্রা পাঠশালা’ নামের একটি স্কুলে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে কম্বলগুলো দেওয়া হয়। শিশুদের হাতে কম্বল তুলে দেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। কম্বল পেয়ে আনন্দিত ঝলমলে মুখে সুবিধাবঞ্চিত শিশু নাসরিন (৭) বলে, ‘রাইতে খুব ঠান্ডা লাগে। ঘুমাইতে কষ্টও হয়। আইজার পর থাইক্কা আর সেই কষ্ট হইব না। আরামে ঘুমাইমু।’ এ সময় ছাত্রলীগের সহসভাপতি আল আমিন, সাকিব হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, সহসম্পাদক পিয়াল হাসান, মাহফুজ ইবনে রহমান, বিজয়ের পথযাত্রা পাঠশালার অন্যতম প্রতিষ্ঠাতা রিয়াজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।