পথশিশুদের সঙ্গে ঈদ আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধানমন্ডি লেকের রবীন্দ্রসরোবরে একদল স্কুল ও কলেজপড়ুয়া ছেলেমেয়ে মেতেছিল পথশিশুদের নিয়ে। তাদের সঙ্গে গল্প করছিল, তাদের গালে এঁকে দিচ্ছিল আলপনা। হঠাৎ বৃষ্টি শুরু হলে সবাই মেতে ওঠে ফুটবল খেলায়।

ওয়ান ডিগ্রি ইনিশিয়েটিভ ফাউন্ডেশন গতকাল মঙ্গলবার পথশিশুদের নিয়ে এ ঈদ উৎসবের আয়োজন করে। প্রতিবছর দুই ঈদে প্রতিষ্ঠানটি এ ধরনের আয়োজন করে থাকে। স্কুল ও কলেজের ১৫ থেকে ১৯ বছর বয়সী ছেলেমেয়েদের এ কাজে সম্পৃক্ত করা হয়। বিশেষত সমাজের সুবিধাভোগী পরিবারের ছেলেমেয়েদের।