পথশিশুরা পেল ঈদের পোশাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ কাজ করে ক্যাম্পাসের খাবার দোকানে, কেউবা বিক্রি করে বাদাম। কেউ আবার রোজা এলেই ব্যাগভর্তি মিসওয়াক নিয়ে ছুটে বেড়ায় ক্যাম্পাসজুড়ে। ঈদের আনন্দ মানে এদের কাছে নতুন জামা। কিন্তু হতদরিদ্র এসব শিশু জানে না ঈদে আদৌ তাদের নতুন জামা জুটবে কি না!
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশের এমন সব পথশিশুর পাশে দাঁড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন।