পথসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলের ভাড়া বাড়ানোর আগে যাত্রীসেবা বাড়ানোর দাবি জানিয়েছে বাসদ (মার্ক্সবাদী) সিলেট জেলা শাখা। গতকাল বিকেলে নগরের টিলাগড়ে এক পথসভায় এ দাবি জানানো হয়। বাসদের টিলাগড় শাখার সংগঠক সাইদুল ইসলামের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন বাসদের জেলা সদস্য সুশান্ত সিনহা ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি রেজাউর রহমান। বক্তারা বলেন, রেল খাতে লোকসান কমানো ও যাত্রীসেবা বাড়ানোর নামে রেলের ভাড়া বৃদ্ধির যে সুপারিশ করা হয়েছে, তা অযৌক্তিক। রেলের কাঠামোগত সংস্কারের নামে বেসরকারীকরণের অংশ হিসেবে বিদেশি দাতাদের সন্তুষ্ট করতে ভাড়া বাড়ানো হচ্ছে।