পথসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মাদকবিরোধী পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা তিনটায় উপজেলা পরিষদ চত্বরের সামনে মতলব-চাঁদপুর সড়কে এ পথসভার আয়োজন করা হয়। চাঁদপুর পুলিশ নারী কল্যাণ সমিতি এ কর্মসূচির আয়োজন করে। এতে বক্তৃতা করেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কুতুব উদ্দিন, পরিদর্শক (তদন্ত) মো. শহীদ উল্লাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মবিনুল হক প্রমুখ।