পথসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট দফা দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা নাগরিক সংগ্রাম পরিষদের উদ্যোগে পথসভা গতকাল বুধবার উপজেলা শহরের বঙ্গবন্ধু চত্বরে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নাগরিক সংগ্রাম পরিষদের সভাপতি বীরেন সরকার। বক্তব্য দেন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান প্রামাণিক, সদস্য সন্তোষ কুমার, আবু বক্কর সিদ্দিক, গোলাম মোস্তফা, কৃষ্ণ চন্দ্র সরকার, জয়নাল আবেদীন, ফরহাদ মাস্টার, আনিসুর রহমান প্রমুখ। সভায় বক্তারা জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, সুন্দরবন রক্ষা করে রামপাল বিদ্যুৎকেন্দ্র পরিবেশবাদীদের ঐকমত্যের ভিত্তিতে বাস্তবায়নসহ আট দফা দাবি তুলে ধরেন।