পথসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামপাল বিদ্যুৎ প্রকল্পসহ সুন্দরবনবিনাশী সব অপতৎপরতা বন্ধ এবং জাতীয় কমিটির সাত দফা বাস্তবায়নের দাবিতে গতকাল মঙ্গলবার গাইবান্ধা শহরে চারটি পথসভা হয়েছে। তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে। এসব সভায় বক্তব্য দেন বাসদ জেলা শাখার সমন্বয়ক গোলাম রব্বানী, সদস্য মোস্তফা মনিরুজ্জামান, সুকুমার চন্দ্র মোদক, বাসদ (মার্ক্সবাদী) জেলা শাখার সদস্যসচিব মনজুর আলম প্রমুখ।