পথসভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গতকাল বুধবার বিকেলে সদর উপজেলার নতুনবন্দর এলাকায় পথসভা হয়েছে। বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ময়নুল কবির মণ্ডল, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ছাদেকুল ইসলাম, দারিয়াপুর অঞ্চল শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য সন্তোষ বর্মণ, রফিকুল ইসলাম, মোজাফফর আহম্মেদ প্রমুখ। বক্তারা বলেন, দেশে উন্নয়নের নামে গণতন্ত্রকে সংকোচিত করার যে নীতি সরকার নিয়েছে, সেটি আগামী দিনে দেশকে ভয়াবহ জঙ্গিবাদের দিকে নিয়ে যেতে পারে। বক্তারা মহাজোটের বিপরীতে মুক্তিযুদ্ধের চেতনায় বাম গণতান্ত্রিক বিকল্প গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।