পথসভা করা যাবে তবে রাস্তাঘাট বন্ধ করে নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বলেছেন, প্রার্থীরা যাতে কোনো ধরনের মিছিল-সমাবেশ করতে না পারেন, সেদিকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নজরদারি রাখতে হবে। প্রার্থীরা পথসভা করতে পারবেন, তবে রাস্তাঘাট বন্ধ করে নয়, কোনো মঞ্চ নির্মাণ করা যাবে না। নির্বাচনী আচরণবিধি মেনে প্রার্থীদের প্রচারণা চালাতে হবে।গতকাল শনিবার বেলা ১১টায় সিলেট সার্কিট হাউসে আসন্ন পৌরসভা নির্বাচনে আইনশৃঙ্খলাসহ নির্বাচনসংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় নির্বাচনসংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, সিলেট বিভাগের সব রিটার্নিং কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সিলেটের উপনির্বাচন কমিশনের উদ্যোগে আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিলেটের জেলা প্রশাসক হাশিম, সিলেটের ডিআইজি মোশাররফ হোসেন, সিলেটের ভারপ্রাপ্ত উপনির্বাচন কমিশনার মো. শামসুল আলম, বিডিআরের কমান্ডার মাকসুদ, আনসারের বিভাগীয় পরিচালক সাখাওয়াত, জেলা কমান্ডার মো. আবদুর রহমান, র্যাব-৯-এর ক্যাপ্টেন মাহবুব, হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মো. জিল্লুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়েজ আহমদ, দেবজিৎ সিনহা, মো. মুজিবুর রহমান প্রমুখ।