পথিক সাহার মৃত্যুতে শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিক নেতা পথিক সাহার অকালমৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। গতকাল রোববার এক শোকবাণীতে তিনি বলেন, তাঁর মৃত্যুতে দেশ একজন প্রতিশ্রুতিশীল সাংবাদিককে হারাল। তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।পৃথক বিবৃতিতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গভীর শোক প্রকাশ করেন। বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ঐক্যপরিষদ, জাতীয়তাবাদী যুবদল, সেগুনবাগিচা সোসাইটি, যুব গণফোরাম পৃথক পৃথক বার্তায় শোক প্রকাশ করেছে।ঢাকা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে আজ সোমবার বেলা ১১টায় সংগঠনের ভিআইপি মিলনায়তনে স্মরণসভা ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিকেলে বিশেষ প্রার্থনাসভা অনুষ্ঠিত হবে। হূদেরাগে আক্রান্ত হয়ে গত শনিবার ভোরে মারা যান বাংলাদেশ প্রতিদিন-এর প্রধান প্রতিবেদক পথিক সাহা। তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর।