পদ পরিবর্তন চান ক্রেডিট সুপারভাইজাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুব উন্নয়ন অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজারদের বেতন স্কেল ও গ্রেড (১১) অপরিবর্তিত রেখে ‘সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা’ করার দাবি জানিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর ক্রেডিট সুপারভাইজার কল্যাণ সমিতি।
গতকাল সোমবার সমিতির সভাপতি ইসমাইল ভূঁইয়ার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। তার আগে ২৭ অক্টোবর প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদন করে সমিতি। আজ মঙ্গলবার জাতীয় যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পদ পরিবর্তনের ঘোষণা দেবেন বলে আশা করছে সমিতি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধু পদের কারণে যোগ্যতা থাকার পরও তাঁরা যথাযথ মর্যাদা পাচ্ছেন না। যেমন জাতীয় নির্বাচনে ক্রেডিট সুপারভাইজাররা সহকারী প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন। অথচ উপজেলা পর্যায়ে তাঁদের চেয়ে শিক্ষাগত যোগ্যতা কম এবং নিম্ন স্কেলভুক্ত কর্মকর্তারা প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন। শুধু কর্মকর্তা শব্দটি না থাকার কারণেই এমনটি হচ্ছে। এসব নিয়ে ক্রেডিট সুপারভাইজাররা বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন। অথচ এটি করলে সরকারের আর্থিক কোনো ক্ষতি হবে না। দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে এলেও তা পূরণ হচ্ছে না বলে অভিযোগ করে সমিতি। বিজ্ঞপ্তি।