পদ পেতে 'বায়োডাটা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে জাতীয়তাবাদী ছাত্রদলের নগর ও জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে স্থানীয়ভাবে ‘বায়োডাটা’ সংগ্রহ কার্যক্রম শুরু করছেন নতুন কমিটির নেতারা। গত রোববার রাতে নগরের তেলিহাওর এলাকায় দলের অস্থায়ী কার্যালয় থেকে বায়োডাটা সংগ্রহে একটি নমুনা ফরম আনুষ্ঠানিক প্রকাশ করা হয়। এ ফরম অনুযায়ী নতুন কমিটিতে স্থান পেতে আগ্রহীদের রাজনৈতিক ও জীবনবৃত্তান্ত সংগ্রহ করা হবে। গত ১৯ সেপ্টেম্বর কেন্দ্র থেকে প্রায় এক যুগ পর আট সদস্যবিশিষ্ট জেলা ও নগর কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে স্থান না পাওয়া ছাত্রদলের একাংশ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছে। তবে এ ব্যাপারে জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ বলেন, ‘দুই সপ্তাহ পর্যন্ত বায়োডাটা সংগ্রহ চলবে। চাইলে পদবঞ্চিতরাও বায়োডাটা জমা দিতে পারেন।’ নিজস্ব প্রতিবেদক, সিলেট