প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা নগরের বাদুড়তলা এলাকায় অবস্থিত নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের দুটি পদই শূন্য। ২০১৪ সালের ৭ জুলাই দুই সহকারী প্রধান শিক্ষক রৌশন আরা ও চমন আরা পদোন্নতি পেয়ে প্রধান শিক্ষক হয়ে অন্যত্র চলে যান। এরপর থেকে দীর্ঘদিন ধরে পদ দুটি শূন্য রয়েছে। এতে করে বিদ্যালয় ব্যবস্থাপনা ও পাঠদানে সমস্যা হচ্ছে। জানতে চাইলে প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌস মজুমদার বলেন, বিষয়টি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) জানানো হয়েছে।