পদক ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে দৃষ্টিপাত নাট্য সংসদের ৩৫ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে তিন দিনব্যাপী নাট্য-উৎসব আজ বুধবার শুরু হচ্ছে। এ উপলক্ষে পাঁচ বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও একটি প্রতিষ্ঠানকে দৃষ্টিপাত পদক দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। গতকাল দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে পদক দেওয়ার বিষয়টি জানানো হয়। সাবেক সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী (মরণোত্তর), মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, নাট্যজন তারিক আনাম ও ঝুনা চৌধুরী এবং সপ্তস্বর সংগীত বিদ্যাপীঠকে পদক দেওয়া হবে।