পদক পেলেন ইউএনও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ইউএনও সৈয়দা নাহিদা হাবিবা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৬ পেয়েছেন। সরাইলে ইউএনও হিসেবে যোগ দেওয়ার পর থেকেই তিনি উপজেলায় শিক্ষার মান উন্নয়নের জন্য কাজ করছেন। তিনি এ জেলায় প্রথম সরাইল পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের ডিজিটাল হাজিরা পদ্ধতি চালু করেন। বর্তমানে উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ে ‘ই-তদারকি’ কার্যক্রম শুরু করেছেন। উদ্ভাবনী পরীক্ষামূলক প্রকল্প ‘ই-তদারকি; শিক্ষার্থী উপস্থিতি’ সম্পন্ন করায় তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সেস টু ইনফরমেশন কর্মসূচির আওতায় সম্মাননা সনদ পান।