পদক পেলেন পুলিশের ৩ নারী সদস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা, সরকারের ভাবমূর্তি রক্ষা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদান রাখায় এবার তিন নারী পুলিশ সদস্য রাষ্ট্রপতি পদক (পিপিএম-সেবা) পদক পেয়েছেন। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সপ্তাহ উদ্বোধনের পর রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে তাঁদের পদক পরিয়ে দেন।
পদক পাওয়া পুলিশ কর্মকর্তারা হলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মুক্তা ধর, বিশেষ শাখার (এসবি) মিডিয়া অ্যানালাইসিস অ্যান্ড রিসার্চ উইংয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার
মাকসুদা আক্তার খানম ও বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) সহকারী পুলিশ কমিশনার শাহানাজ পারভীন।