প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে গতকাল শুক্রবার শামসুদ্দীন মোল্লা স্মৃতি পদক দেওয়া হয়েছে। বিকেলে স্থানীয় অম্বিকা হল মিলনায়তনে এক অনুষ্ঠানে এ পদক দেওয়া হয়। এ বছর এই পদক পেয়েছেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক লিয়াকত হোসেন (মরণোত্তর)। এ ছাড়া শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ফরিদপুর বালিকা উচ্চবিদ্যালয়, হিতৈষী উচ্চবিদ্যালয় ও বৈঠাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ক্রেস্ট দেওয়া হয়। রাজনীতিবিদ শামসুদ্দীন মোল্লার ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শামসুদ্দীন মোল্লা স্মৃতি সংসদ পদক প্রদান ও স্মরণসভার আয়োজন করে। l