পদক লাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সকে (বিমস) তাদের কাজের স্বীকৃতিস্বরূপ ইন্টার-ন্যাশনাল কোয়ালিটি ক্রাউন (আইকিউসি) অ্যাওয়ার্ড-২০১২ প্রদান করেছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংস্থা বিজনেস ইনিশিয়েটিভ ডাইরেক্টশন (বিআইডি)। সংস্থার নির্বাহী পরিচালক এল ডি ফিকলিন লিখিতভাবে বিমসকে এই সাফল্যের সংবাদ জানান। বিমস দেশে প্রথমবারের মতো তিন বছর মেয়াদি মেডিকেল টেকনোলজি কোর্সগুলো চালু করেছে। এখানে ডিপ্লোমা ইন ল্যাবরেটরি মেডিসিন (প্যাথলজি), ডেন্টাল, পেশেন্ট কেয়ার (নার্সিং), ফার্মেসি, রেডিওলজি অ্যান্ড ইমেজিং, ফিজিওথেরাপি অ্যান্ড আলট্রাসনোগ্রামসহ বিভিন্ন কোর্সে পাঠদান করা হয়। বিজ্ঞপ্তি।