পদক্ষেপ নিতে হবে এনডিএ সরকারকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন এনডিএ জোটের প্রতি দেশটির উত্তর-পূর্বাঞ্চলে অবস্থানরত ‘অবৈধ বাংলাদেশিদের’ চিহ্নিত করে তাদের দেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছেন আসাম থেকে নির্বাচিত কংগ্রেস নেতা গৌরব গগৈ। গত বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা চাই, বিজেপি তার প্রতিশ্রুতি অনুযায়ী চলুক এবং অবৈধ বাংলাদেশিদের চিহ্নিত করে তাদের ফেরত পাঠাক।’ তিনি আরও বলেন, দেশের উত্তর-পূর্বাঞ্চলে এখন পর্যন্ত কতজন ‘অবৈধ বাংলাদেশিকে’ চিহ্নিত করা হয়েছে এবং কতজনকে ফেরত পাঠানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তার পরিসংখ্যান জানতে চান তাঁরা। ইন্ডিয়ান এক্সপ্রেস