পদচারী-সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের কোর্ট পয়েন্টে পদচারী-সেতুর (ফুট ওভারব্রিজ) ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল বিকেলে এ ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে অন্যদের মধ্যে সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীবসহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রীর বিশেষ তহবিল থেকে প্রায় ১ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে পদচারী-সেতুটি করা হচ্ছে। বাংলাদেশ ইস্পাত অ্যান্ড প্রকৌশল করপোরেশন সম্পূর্ণ লোহা দিয়ে সেতুটি নির্মাণ করছে। নিজস্ব প্রতিবেদক, সিলেট।