পদচারী সেতু নির্মাণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে পদচারী সেতু নির্মাণের দাবিতে গতকাল শুক্রবার সকালে কাঁচপুর বাসস্ট্যান্ডে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকেরা। সকাল ১০টায় কাঁচপুর বাসস্ট্যান্ডে শুরু হয়ে মানববন্ধন চলে এক ঘণ্টা। কাঁচপুর শিল্পাঞ্চল ফুটওভারব্রিজ নির্মাণ উন্নয়ন কমিটির আহ্বায়ক বেলায়েত হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সদস্যসচিব আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, সোনারগাঁ উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, গত এক বছরে এ এলাকায় দুটি মহাসড়ক পারাপার হতে গিয়ে ১২ জন শ্রমিক ও তিনজন এলাকাবাসী নিহত হয়েছেন। আহত হয়েছে প্রায় ৬০ জন।