পদচারী-সেতুর নিচে আবর্জনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর-১১ নম্বর সেকশনের মিরপুর বাংলা উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজসংলগ্ন পদচারী-সেতুর নিচে সড়কের দুই পাশে ময়লা-আবর্জনা রাখা হচ্ছে। আবর্জনার গন্ধে স্থানীয় বাসিন্দারা অতিষ্ঠ।
স্থানীয় লোকজনের অভিযোগ, অস্থায়ী দোকানের বর্জ্য এখানে ফেলা হয়। সিটি করপোরেশন ওই জায়গার ময়লা নিয়মিত পরিষ্কার করে না। ময়লাগুলো সেখানে দিনের পর দিন পড়ে থেকে পচতে থাকে। তা ছাড়া বৃষ্টি হলে আবর্জনা চারদিকে ছড়িয়ে পড়ে।

সিটি করপোরেশনের বক্তব্য
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এম এ রাজ্জাক প্রথম আলোকে বলেন, মানুষ হয়তো সেখানে অনির্ধারিতভাবে আবর্জনা ফেলার জায়গা তৈরি করে ফেলেছে। তিনি বিষয়টি দেখবেন।
রাজধানী প্রতিবেদক

ঘোষণা
আপনার এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা কিংবা পানিসংকটের মতো নাগরিক দুর্ভোগের বিষয়গুলো সরাসরি জানাতে পারেন প্রথম আলোকে এই নম্বরে—৯১২১২২৩