পদচারী-সেতুর পাঁচালি
রাজধানীর বিভিন্ন স্থানে পদচারী-সেতু (ফুট ওভারব্রিজ) রয়েছে। কিছু সেতুর অবস্থা ভালো, ব্যবহারও হয় বেশ। আবার এমন পদচারী-সেতুও আছে, যেগুলোর অবস্থা বেহাল। কোনো সেতু ভাসমান মানুষ বা হকারদের দখলে। এসব সেতু থাকা সত্ত্বেও ব্যবহৃত না হওয়ারও নজির আছে। রাজধানীর বিভিন্ন পদচারী-সেতুর হালহকিকত ছবিতে তুলে ধরেছেন প্রথম আলোর আলোকচিত্রী সাবিনা ইয়াসমিন।

বারডেম হাসপাতালের সামনের পদচারী-সেতুতে কাপড়সহ নানা পণ্যের পসরা সাজিয়েছেন হকাররা।

শাহবাগ থানা ও বারডেমের সংযোগ সেতু ভাসমান মানুষের দখলে।

শাহবাগে পূবালী ব্যাংক ও জাতীয় জাদুঘরের সংযোগে কিছুদিন আগে চালু হয়েছে এই পদচারী-সেতু। এর সৌন্দর্য বাড়াতে রেলিং ঘেঁষে গাছ রাখা হয়েছে।

হকারদের দখলে ফার্মগেটের পদচারী-সেতু। হকারদের বিকিকিনির ভিড়ে এই সেতু দিয়ে পথচারীদের চলাচল করা দায়।

পান্থপথের পদচারী-সেতুটি বাহারি গাছ দিয়ে সাজানো রয়েছে। তবে এই সেতুতে পথচারী পারাপার কম।

শুক্রাবাদে পদচারী-সেতু আছে। এরপরও পথচারীদের রাস্তা দিয়ে পারাপার হতে দেখা যায়।

ধানমন্ডি ২৭-এ পদচারী-সেতুতে রং করা হচ্ছে।