পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যক্তিগত কারণ দেখিয়ে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সম্রাটসুর চাকমা পদত্যাগ করেছেন। গতকাল রোববার ডাকযোগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বরাবর পদত্যাগপত্র পাঠান তিনি। সম্রাটসুর চাকমা বলেন, ‘দীর্ঘ ১৮ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতি করেছি। ব্যক্তিগত সমস্যার কারণে আমি স্বেচ্ছায় পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।’ এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলী হোসেন বলেন, সহসভাপতি সম্রাটসুর পদত্যাগ করেছেন—এমন কথা তিনি শুনেছেন।