পদত্যাগ করলেন চট্টগ্রাম বন্দরের এক পরিচালক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দরের পরিবহন বিভাগের পরিচালক কে এম মোয়াজ্জেম হোসাইন চাকরি থেকে ইস্তফা দিয়েছেন। গতকাল মঙ্গলবার বন্দর চেয়ারম্যান কমোডর আর ইউ আহমেদের কাছে তিনি পদত্যাগের আবেদন করেন।মোয়াজ্জেম হোসাইন চাকরি থেকে ইস্তফা দেওয়ায় বন্দরের গুরুত্বপূর্ণ এই পদে এখন অভিজ্ঞ কোনো কর্মকর্তা নেই। পরিবহন বিভাগের সাবেক পরিচালক আহসানুল কবির চৌধুরীকে গত বছরের ১১ নভেম্বর চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।