পদত্যাগ করলেন সেই শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়নের খালিসাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আছিয়া খাতুন পদত্যাগ করেছেন। গত বৃহস্পতিবার সকালে তিনি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
ওই সহকারী শিক্ষক ছুটি না নিয়ে দীর্ঘদিন ধরে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, খালিসাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চারজন শিক্ষক রয়েছেন। এর মধ্যে প্রাক্-প্রাথমিক পর্যায়ে সহকারী শিক্ষক পদে আছিয়া খাতুন চলতি বছরের ২৬ জানুয়ারি যোগদান করেন। যোগদানের পর মাত্র এক দিন বিদ্যালয়ে আসেন তিনি। এরপর আর আসেননি। এমনকি তিনি প্রধান শিক্ষক ও যথাযথ কর্তৃপক্ষের কাছে ছুটির আবেদনও করেননি।