প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নানা অনিয়মের অভিযোগ ও শিক্ষকদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রফিকুল হক। গত মঙ্গলবার বিকেলে তিনি পদত্যাগপত্র শিক্ষা মন্ত্রণালয়ে পাঠান।
তবে এর আগেই গত সোমবার ওই বিশ্ববিদ্যালয়ে অনিয়মের অভিযোগ বিষয়ে করা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দিয়ে বলেছে, উপাচার্যকে স্বপদে রেখে সমস্যার সমাধান হবে না।
শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির দুই কর্মকর্তা প্রথম আলোকে বলেন, উপাচার্যকে সরিয়ে দেওয়ার মতো অবস্থা সৃষ্টি হওয়ায় বাধ্য হয়ে তিনি নিজে থেকেই পদত্যাগপত্র জমা দিয়েছেন।