পদত্যাগ করেছেন গয়েশ্বর!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন।গয়েশ্বর গতকাল সোমবার ফ্যাক্স করে দলের চেয়ারপারসনের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানান দলনেত্রীর গুলশান কার্যালয়ের একটি সূত্র।তবে পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে কি না এবং পত্রে এর কী কারণ উল্লেখ করা হয়েছে, তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে, ঢাকা জেলা বিএনপির কয়েকটি সাংগঠনিক ইউনিটের আহ্বায়ক কমিটি গঠন নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে মতবিরোধের জেরে গয়েশ্বর পদত্যাগ করতে পারেন।