পদত্যাগের এক যুগ পরও স্বপদে বহাল!
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় সরকাির প্রাথমিক বিদ্যালয়ে পদত্যাগের এক যুগ পরও স্বপদে বহাল রয়েছেন এক প্রধান শিক্ষক৷ একই সঙ্গে তিনি একটি ওষুধ কোম্পািনতে চাকরি করছেন বলে জানা গেছে৷ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সম্প্রতি তদন্ত করে এর সত্যতা পেয়েছেন বলে জানিয়েছেন৷
বিদ্যালয় সূত্রে জানা গেছে, গোলাম রব্বানী ১৯৯৬ সালের ২৯ ফেব্রুয়াির বড়াইগ্রাম উপজেলার চৌমুহান অধ্যাপক আবদুল কুদ্দুস সরকাির প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন৷ বিদ্যালয়টি দীর্ঘদিন এমপিওভুক্ত না হওয়ায় আর্থিক অসচ্ছলতার কারণে তিনি অ্যামিকো ওষুধ কোম্পানিতে চাকরি নেন৷ পরে দুটি প্রতিষ্ঠানে একই সঙ্গে চাকরি করার নিয়ম না থাকায় তিনি ২০০২ সালের ২৮ জুলাই বিদ্যালয় থেকে পদত্যাগ করেন৷
কিন্তু বিদ্যালয়ের এমপিও িসটে দেখা যায়, তিনি ১৯৯৬ সালের ২৯ ফেব্রুয়াির থেকে ওই পদে কর্মরত রয়েছেন৷ তাঁর পদত্যাগের কোনো তথ্য সেখানে পাওয়া যায়নি৷ ২০১৩ সালে বিদ্যালয়টি সরকাির ঘোষণা করা হলে তিনি সরকাির শিক্ষকের পদমর্যাদা পান৷
সম্প্রতি বিদ্যালয়ের অভিভাবকেরা বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগে বলেন, পদত্যাগ করার পরও গোলাম রব্বানী অবৈধভাবে সরকারি বেতন-ভাতা উত্তোলন করে আসছেন৷ এ ছাড়া তিনি একটি ওষুধ কোম্পারি বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন৷ তিনি মাঝেমধ্যে বিদ্যালয়ে এলেও ওষুধ েকাম্পানিতেই বেশি সময় দেন৷ তাঁর অন্যায় কার্যকলাপের বিরুদ্ধে ব্যবস্থাপনা কমিটি যেন ব্যবস্থা না নেয় সে কারণে তিনি কৌশলে তাঁর চাচাতো ভাই মোকারম হোসেনকে সভাপতি ও ঘনিষ্ঠজনদের সদস্য করে ব্যবস্থাপনা কমিটি গঠন করেছেন৷
অ্যামিকো ল্যাবরেটরির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, গোলাম রব্বানী বড়াইগ্রাম উপজেলায় প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করছেন৷
বিদ্যালয়ের সহকারী শিক্ষক রওশনারা খাতুন বলেন, ‘গোলাম রব্বানী স্যার ২০০২ সালে পদত্যাগ করার পর আমাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দািয়ত্ব দেওয়া হয়৷ ২০০৮ সাল পর্যন্ত তিনি বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন৷ ব্যবস্থাপনা কমিটির কোনো সিদ্ধান্ত ছাড়াই ২০০৮ সালে পুনরায় তিনি প্রধান শিক্ষকের দায়িত্ব নেন৷’
এ ব্যাপারে গোলাম রব্বানী বলেন, ‘তৎকালীন বিএনপি জোট সরকারের নেতারা জোর করে আমার কাছ থেকে একটা পদত্যাগপত্র নিয়েছিলেন৷ সেটা ঊর্ধ্বতন কার্যালয়ে জমা হয়নি৷ তাই পদত্যাগপত্রও কার্যকর করা হয়নি৷ আর আমি অ্যামিকো কোম্পানিতে কাজ করতাম৷ তবে এখন করি না৷’
ইউএনও শরীফুন্নেসা বলেন, অভিযোগ তদন্তের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে৷
শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে গোলাম রব্বানীর পদত্যাগের সত্যতা পাওয়া গেছে৷ দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকা ও সরকারি সুবিধা গ্রহণের বিষয়েও প্রাথমিক তথ্যপ্রমাণ পাওয়া গেছে৷ তবে তিনি কীভাবে এমপিওভুক্ত হলেন তা এখনো জানা যায়নি৷