পদত্যাগের সিদ্ধান্ত নেননি মসিউর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজ দায়িত্ব থেকে এখনো পদত্যাগ বা ছুটিতে যাওয়ার কোনো সিদ্ধান্ত নেননি প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান। এই বিষয়ে কেউ তাঁকে কিছু বলেনি।গতকাল বুধবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার মূল্যায়নবিষয়ক এক আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মসিউর রহমান এসব কথা বলেন।পদ্মা সেতুর অর্থায়নে বিশ্বব্যাংককে ফিরিয়ে আনার শর্ত হিসেবে পদত্যাগের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিয়েছেন কি না—এ প্রশ্নের উত্তরে মসিউর রহমান বলেন, ‘পদত্যাগের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিইনি। আমার অপরাধ কী, তা আমি জানি না। অথচ আমাকে শাস্তি দেওয়া হবে। এটা ভীষণ অন্যায়।’পদত্যাগ বা ছুটিতে যাওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা অন্য কেউ কিছু বলেছেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নে মসিউর রহমান আরও বলেন, ‘না, এ বিষয়ে আমাকে কেউ কিছু বলেননি।’আপনার পদত্যাগ ছাড়া বিশ্বব্যাংক পদ্মা সেতুতে ফিরে আসবে কি না—এ বিষয়ে মসিউর বলেন, ‘তা আমি জানি না। আমি তো আলোচনার সঙ্গে নেই।’দুর্নীতির অভিযোগে পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে ঋণচুক্তি বাতিল করেছে বিশ্বব্যাংক। তবে চার শর্ত পূরণ করলে বিশ্বব্যাংক ফের বিষয়টি বিবেচনা করবে বলে সরকারকে জানিয়েছে। সরকার ইতিমধ্যে বিশ্বব্যাংকের দেওয়া তিনটি শর্ত পূরণ করেছে। এখন বাকি আছে মসিউর রহমানের পদত্যাগ বা ছুটিতে যাওয়ার শর্ত পূরণ।